Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইয়ামেনে কর্মরত নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিতে ব্যর্থ ভারত সরকার? কি জানালো সুপ্রিম কোর্ট?

নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন নিয়ে সোমবার, ১৪ জুলাই, ভারতের সুপ্রিম কোর্টে শুনানি হয়। কেরলের নার্স নিমিষা প্রিয়ার ১৬ জুলাই ইয়েমেনে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা রয়েছে। তাঁর প্রাণ বাঁচাতে ‘সেভ নিমিষা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল’ নামে একটি সংস্থা সুপ্রিম কোর্টে এই আবেদন করে। আর্জি শুনানির সময় ভারতের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি জানান, ভারত সরকার তাঁর প্রাণ রক্ষার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের সরকারি কৌঁসুলির সঙ্গেও ভারত যোগাযোগ করছে বলে তিনি জানান। তবে বিষয়টি অত্যন্ত জটিল ও কূটনৈতিকভাবে সংবেদনশীল বলেও স্বীকার করেন তিনি।

বেঙ্কটরামানি বলেন, “সরকার যতদূর যেতে পারে, ততদূর গেছে। এর বাইরে কিছু করার সুযোগ নেই। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়।” তিনি আরও জানান, ইয়েমেন সরকার কূটনৈতিকভাবে স্বীকৃত নয় এবং সেখানে ‘ব্লাড মানি’ অর্থাৎ আর্থিক সমঝোতা ব্যক্তিগত পর্যায়ে হয়, সরকার এতে হস্তক্ষেপ করতে পারে না। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, “সরকারের করার মতো তেমন কিছু নেই।” অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “আমরা ইয়েমেনের পাবলিক প্রসিকিউটরের সঙ্গে কথা বলেছি যাতে মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। কিন্তু কাজ হয়নি। ইয়েমেন সরকার কিছুতেই মানছে না।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories