Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ভারত যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের: মাহমুদ মাদানি

জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা মাহমুদ মাদানি বলেছেন, ভারত যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের। শুক্রবার দিল্লির রামলীলা ময়দান জমিয়তের এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

তিনি বলেন: ‘এই ভূমি মুসলমানদের মাতৃভূমি। ইসলামকে বাইরে থেকে আসা ধর্ম বলা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। সকল ধর্মের মধ্যে ইসলাম সবচেয়ে প্রাচীন ধর্ম। ভারতীয় মুসলমানদের জন্য ভারত সবচেয়ে শ্রেষ্ঠ দেশ। কিন্তু এখানে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও উসকানির ঘটনা ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইসলামোফোবিয়া ব্যাপকভাবে বেড়ে গেছে।

মাওলানা মাহমুদ মাদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উগ্র হিন্দুত্ববাদী ‘আরএসএস’ প্রধান মোহন ভাগবতের কথা উল্লেখ করে বলেন, ‘ভারত আমাদের দেশ। এই দেশ যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের। মাহমুদ তাদের থেকে এক ইঞ্চিও এগিয়ে না, তারাও মাহমুদের থেকে এক ইঞ্চিও এগিয়ে নয়।

মাওলানা মাহমুদ মাদানি বলেন, ‘আমরা আরএসএস এবং এর প্রধান সংঘচালককে আমন্ত্রণ জানাই, আসুন পারস্পরিক ভেদাভেদ ও শত্রুতা ভুলে একে অপরকে আলিঙ্গন করি এবং দেশকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলি।’

জমিয়তে উলামায়ে হিন্দ প্রধানের এই মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের বিবৃতির পরে এল যেখানে ভাগবত বলেছিলেন, ভারতকে ‘বিশ্বগুরু’ করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুক্রবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, ভারতকে ‘বিশ্বগুরু’ করতে দেশের সমস্ত মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories