Wednesday, October 21, 2026
27 C
Kolkata

১৯৮৮ সালে ভারত, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও, এখন মোদি সরকার কেন চুপ?  

ফ্রান্স সম্প্রতি ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ও অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্ত নেয়। এই স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

১৯৮৮ সালে ভারতও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। স্বাধীনতার অনেক আগেই ভারত বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য ও আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনে ভারতের দৃঢ় অবস্থান ছিল। এমনকি পিএলও-কে ভারত ১৯৭৪ সালেই স্বীকৃতি দিয়েছিল। ভারতের সেই সময়কার অবস্থান ছিল শান্তিপূর্ণ সমাধান, মানবাধিকার রক্ষা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তবে গত দুই বছরে, বিশেষ করে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ভারত তার আগের নীতিগত অবস্থান থেকে অনেকটা সরে এসেছে। ইসরায়েলে হামাসের হামলায় সাধারণ মানুষ নিহত হওয়ার পর, ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা অনেকের মতে একপ্রকার গণহত্যার মতো। গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১৭ হাজার শিশু। খাদ্য, পানি ও ওষুধের সংকট ভয়াবহ রূপ নিয়েছে।

অন্যান্য দেশগুলি অনেক দেরিতে হলেও প্রতিক্রিয়া দিচ্ছে। কিছু দেশ এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু ভারত এখনো চুপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের নেতার ব্যক্তিগত সম্পর্ক অনেকের মতে ভারতের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করছে। ভারতের ইতিহাস বলছে, আমরা একসময় অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছি, তাহলে এখন ফিলিস্তিন ইস্যুতে ভারতের নীরবতা কেন? বিশেষজ্ঞরা বলছেন, এখন ভারতের উচিত শুধু কূটনৈতিক নয়, নৈতিক দিক থেকেও স্পষ্ট অবস্থান নেওয়া। ফিলিস্তিনিদের বর্তমান অবস্থা অনেকটা ভারতের ব্রিটিশ শাসনের সময়কার মতো। তাদের লড়াইও আমাদের মতো স্বাধীনতার জন্য। তাই ভারতের উচিত ইতিহাস ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories