Sunday, September 6, 2026
28 C
Kolkata

চরম শত্রু পাকিস্তানকে ভারতের সব পারমাণবিক স্থাপনাগুলোর তথ্য দিল মোদি সরকার!

সাইফুল্লা লস্কর : ভারতের সব পারমাণবিক স্থাপনাগুলোর তথ্য চরম শত্রু পাকিস্তানকে প্রদান করল মোদি সরকার। আজ বেলা ১১ টার সময় নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের এক প্রতিনিধির কাছে ভারতের সমস্ত পারমাণবিক স্থাপনা বিস্তারিত তথ্য সমর্পণ করে ভারতের বিদেশ মন্ত্রক। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একই সময়ে পাকিস্তানের বিদেশমন্ত্রকের অফিস থেকে পাকিস্তানের পারমানবিক স্থাপনাসমূহের তথ্যও পাকিস্তানে ভারতের হাইকমিশনের এক প্রতিনিধির কাছে সমর্পণ করে ইমরান খান সরকার। ১৯৮৮ সালের ৩১ শে ডিসেম্বর স্বাক্ষরিত হওয়া একটি চুক্তি অনুসারে দুই দেশ পরস্পরের সামরিক স্থাপনা গুলিতে আক্রমণ না করার জন্য প্রতি ইংরেজি নববর্ষের সূচনায় অর্থাৎ ১ লা জানুয়ারি তারিখে নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর তথ্য বিনিময় করে থাকে।

১৯৮৮ সালে স্বাক্ষরিত হওয়া Agreement on Prohibition of Attacks against Nuclear Installations and Facilities between Pakistan and India অনুসারে ১৯৯২ সাল থেকে দুই দেশ এই রীতি পালন করে আসছে। দুটি দেশের মধ্যে বহুবার বিবাদ চরম পর্যায়ে পৌঁছালে রীতিটি কখনোই ভঙ্গ করা হয়নি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories