Saturday, September 5, 2026
28 C
Kolkata

বেশি ক্ষমতা দেখাতে এলে বিপদে পড়বেন, ভারতকে হুশিয়ারি তালিবানের

 

আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করা পর প্রথমবার ভারতের সাথে যোগাযোগ করেছিল তালিবান। দু’দেশের মধ্যে বিমান সংযোগ পুনরায় শুরুর দাবি জানিয়েছিল তারা। তবে এবার ভারতকে চরম হুঁশিয়ারি দিল তালিবান।

তালিবান স্পষ্টভাবে বার্তা দিয়েছে, ভারত যদি আফগানিস্তানে কোনো ধরনের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, তবে ফল হবে মারাত্মক ভয়ঙ্কর। তালিবানের মুখপাত্র মুহাম্মদ সুহেল শাহিন জানায়, ‘ভারত আফগানস্তানে যদি সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, এর ফল ওদের জন্যই ভাল হবে না। আফগানস্তানে অন্য দেশের সেনা থাকলে কী হতে পারে তা আগেই দেখা হয়ে গিয়েছে।’ আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হওয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপ গতি পাবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মুহাম্মদ সুহেল শাহিন।

কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সাথে তাদের যোগ নেই বলে দাবি করেছে তালিবান মুখপাত্র। এমনকী আফগানিস্তানে রাষ্ট্রদূতরাও সুরক্ষিত বলে তিনি জানিয়েছেন। আফগানদের পাশে দাঁড়িয়ে ভারত যে বছরের বছর ধরে দেশটিকে সাহায্য করে গিয়েছে, সেটারও প্রশংসা করেছে মুহাম্মদ সুহেল শাহিন। একই সাথে ভারতকে কৃতজ্ঞতাও জানিয়েছে তিনি।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories