Friday, July 24, 2026
26 C
Kolkata

ভারতে তৈরি হবে নতুন সংসদ ভবন,খরচ প্রায় ৮৬২ কোটি টাকা

এনবিটিভি ডেক্স: মঙ্গলবারই সংসদে প্রশ্ন উঠেছিল, সরকারের কাছে যখন করোনা মোকাবিলা ও লকডাউনের ধাক্কায় কাজহারা পরিযায়ী শ্রমিকদের সুরাহা দেওয়ার টাকা নেই, তখন ২০ হাজার কোটি টাকা খরচ করে নরেন্দ্র মোদী দিল্লির রাজপথের দু’পাশের এলাকা ঢেলে সাজাতে চলেছেন কেন!

প্রশ্ন সত্ত্বেও মোদী সরকার যে এই প্রকল্প থেকে পিছু হঠছে না, তা বুঝিয়ে আজ কেন্দ্রীয় পূর্ত দফতর নতুন সংসদ ভবন তৈরির দরপত্র খুলে ফেলল। ৮৬১.৯০ কোটি টাকার দর হেঁকে টাটা গোষ্ঠীর টাটা প্রজেক্টস সংস্থা এই বরাত জিতে নিল। সামান্য বেশি, ৮৬৫ কোটি টাকার দর হাঁকায় পিছিয়ে পড়ল লারসেন অ্যান্ড টুবরো।

পুরনো সংসদ ভবনের পাশেই প্রায় ৯.৫ একর জমিতে তিনকোণা নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনা হয়েছে। ৮৬১.৯০ কোটি টাকা খরচে এই নতুন সংসদ ভবনের লোকসভায় অন্তত ৯০০ জনের বসার ব্যবস্থা থাকবে। যৌথ অধিবেশনে ১৩৫০ জন বসতে পারবেন। এখন লোকসভার সদস্য সংখ্যা ৫৪৩ জন। জনসংখ্যার সঙ্গে লোকসভার আসন সংখ্যা বাড়ার কথা থাকলেও, ১৯৭১-এর জনগণনার পর থেকে কার্যত লোকসভার সদস্য সংখ্যা একই রয়েছে। দক্ষিণ ভারতের যে সব রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে রেখেছে, তাদের সাংসদ কমে গেলে ওই রাজ্যগুলিকে বঞ্চিত করা হবে ভেবে প্রথমে ২০০১ পর্যন্ত লোকসভার আসন অপরিবর্তিত রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়। তার পরে এই সিদ্ধান্তের মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। তত দিনে সব রাজ্যেই জনসংখ্যা বৃদ্ধির হার সমান হবে বলে অনুমান। সে ক্ষেত্রে ২০২৬-এর পরে জনসংখ্যার নিরিখে লোকসভার আসন বাড়ানো হতে পারে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories