Saturday, September 5, 2026
28 C
Kolkata

জলসীমা পেরিয়ে বিপাকে! বাংলাদেশের জেল হেফাজতে ৩৪ ভারতীয় মৎস্যজীবী

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে সুন্দরবনের কাছে ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলার ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’। জানা গিয়েছে, কয়েক দিন আগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে মাছ ধরতে রওনা দেন ওই মৎস্যজীবীরা। এরপর বঙ্গোপসাগরের মোংলা বন্দরের কাছাকাছি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে তাদের ট্রলার। গভীর রাতে সেখানেই মাছ ধরার সময় বাংলাদেশের নৌবাহিনীর নজরে পড়ে ট্রলার দুটি।

এই ঘটনার পর ৩৪ জন মৎস্যজীবীকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রশাসন। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে বলে খবর। এদিকে এই খবর পেয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন আটক হওয়া মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। রাজ্যের মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা যায়। তবে বার বার ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশে আটক হওয়ার ঘটনা নিয়ে উপকূল নিরাপত্তা এবং ট্রলারগুলির জিপিএস ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories