Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাংলাদেশে হিন্দু যুবক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানালো ভারতের বিশিষ্ট মুসলিম নেতারা

সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশ ও ভারতে তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভারতের একাধিক বিশিষ্ট মুসলিম নেতা এই হত্যাকাণ্ডকে লজ্জাজনক ও জঘন্য অপরাধ বলে আখ্যা দিয়েছেন। জানা গেছে, ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যার পর ওই এলাকায় সহিংস বিক্ষোভ শুরু হয়। সেই সময় কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু দাসকে বিক্ষুব্ধ জনতা মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি প্রাণ হারান। এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাম্মদ ইউনুস বলেন, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

ভারতের জমিয়ত উলামা-ই-হিন্দের প্রধান মাহমুদ মাদানি বলেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। তিনি স্পষ্ট করে জানান, ইসলাম কোনওভাবেই হত্যা বা অপমান সমর্থন করে না। কোনও সভ্য সমাজে কাউকে মারধর করে হত্যা করার অধিকার কারও নেই। জামায়াতে ইসলামি হিন্দের সহ-সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা শুধু সরকারের দায়িত্ব নয়, সমাজের সংখ্যাগুরু মানুষেরও দায়িত্ব। তিনি এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories