Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সভা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের

আজ ২১শে ফেব্রুয়ারী ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট এর (আইএসএস) উদ্যোগে টেকনোসিটি থানার অন্তর্গত বালিগুড়ি সিক্স লেনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও ভাষা রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রধান পৃষ্টপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কোরাইশী। তিনি বাংলা ভাষার জন্য যে সমস্ত বাংলার বীর সন্তানরা শহীদ হয়েছিলেন তাঁদের স্মরন করে বলেন, বর্তমান সরকার আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান করতে যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধা দিয়েছে সেটা কোন বাঙালিই মেনে নিতে পারেনা। কারন স্বাধীনচেতা বাঙালির রক্তে রাঙা এই ২১শে ফেব্রুয়ারী কোন বাঙালি ভুলতে পারেনা। এবং আমি একজন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য কি করে ভুলতে পারি?

পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আরও বলেন, আমি প্রতিবছর আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করে থাকি কিন্তু একজন বাঙালি মুখ্যমন্ত্রীর আমলে আমরা বাঙালিরা এই অনুষ্ঠান পালন করতে পারছিনা? এটা গণতন্ত্রের লজ্জা এবং বাঙালির লজ্জা।

শেষে তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারী দিয়ে বলেন ভারতবর্ষ বহু ভাষাভাষির দেশ তাই জোর করে যদি কোন ভাষার উপর সরকার হিন্দি ভাষা চাপিয়ে দিয়ে এক দেশ ও এক ভাষা এই নীতি বাস্তবায়ন করতে চাই তাহলে আমরা এর বিরোধিতা করে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। আমাদের শরীরের এক ফোটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আমাদের মাতৃভাষা রক্ষার্থে লড়াই চালিয়ে যাবো।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories