Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

করোনার ভারতীয় স্ট্রেন গ্রাস করেছে ১০৪ টি দেশকে, বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারে সতর্ক করল WHO

নিউজ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস ডেল্টা ভ্যারিয়েন্ট, না প্রথম ভারতে ধরা পড়েছিল তা বিশ্বের বিভিন্ন দেশে আগুনের গতিতে ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে তিনি বলেছেন, যেসব দেশে করোনা টিকার সঙ্কট আছে, সেখানে বিধিনিষেধ শিথিল করা হবে বিপজ্জনক। তিনি ডেল্টা ভ্যারিয়েন্টের ধ্বংসাত্মক প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, করোনা ভাইরাসের এই স্ট্রেইনটি ‘স্কোরচিং পেস’ বা আগুন গতিতে মানুষকে আক্রান্ত করছে।

তিনি বলেন, বিশ্বের এক প্রান্তে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমলেও তাৎক্ষণিকভাবে বিধিনিষেধ তুলে নিলে সেখানে এবার ভাইরাসের দাপট শুরু হচ্ছে। আবার কোনো দেশের একপ্রান্তে বিধিনিষেধ থাকলেও অন্য প্রান্তে তা নেই। ফলে পুরো দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে।

জেনেভা থেকে তিনি ভার্চুয়াল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত সপ্তাহে টানা চতুর্থ সপ্তাহের মতো বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার গতি বৃদ্ধি পাচ্ছে। টানা ১০ সপ্তাহ ধরে মৃত্যু কমে আসার পর আবার বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্ট ২০২০ সালের অক্টোবরে প্রথম শনাক্ত হয় ভারতে।

তারপর তা সারাবিশ্বে অব্যাহতভাবে ছড়িয়ে পড়ছে। সারাবিশ্বে আগুনের গতিতে ছড়িয়ে পড়ছে ভারত থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। এই স্ট্রেনের অস্তিত্ব এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে ১০৪ টি দেশে। বিশ্বের বিভিন্ন দেশ আবার এই ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

কিছু দেশ যেমন ফ্রান্স এক্ষেত্রে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। অন্যরা বিধিনিষেধ শিথিল করেছে। বৃটেন তো আগামী ১৯ জুলাই থেকে সব বিধিনিষেধ তুলে নেয়ার পর্যায়ে রয়েছে। বিশ্বের বহু দেশ এখনও টিকা সঙ্কটে ভুগছে। এ অবস্থায় তাদের বিধিনিষেধ শিথিল করায় বিপদ নিয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories