Wednesday, October 21, 2026
24 C
Kolkata

আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে ভারতীয়রা

নিউজ ডেস্ক : দিন দিন ভারতীয়দের জন্য নরকে পরিণতি হচ্ছে আফগানিস্তান। সেই পরিপ্রেক্ষিতেই ভারতীয় সরকার তাদের নাগরিকদের সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে আফগানিস্তানে জেঁকে বসার যে চিন্তা ছিলো তাদের, সেখানে থেকে সরে এসেছে তারা। অনেক ভারতীয় নাগরিক আফগানিস্তান থেকে ইতোমধ্যে পালিয়ে গেছে বলে জানা যায়।
দিনে দিনে ক্রমেই খারাপ হচ্ছে আফগানিস্তানের অবস্থা। আরো বাড়ছে তালিবানদের অগ্রযাত্রা। এমতাবস্থায় কমবেশি বহু দেশই সেদেশে থাকা নিজ নাগরিকদের ফেরত পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে। পাঠানো হচ্ছে বিশেষ বিমান। সে রাস্তাতেই হাঁটছে ভারতকেও। এদিকে এর আগেই সেদেশে থাকা একাধিক দূতাবাস থেকে বহু কর্মকর্তাকে ফিরিয়েছে ভারত। এবার মঙ্গলবারও সেই কাজ করছে নয়া দিল্লি। আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর মাজার-এ-শরিফে থাকা ভারতীয়দের মঙ্গলবারের মধ্যেই সে দেশ ছেড়ে ভারতে চলে আসার নির্দেশ দেয় দিল্লি। এদিকে তথ্য বলছে, এই মুহ‚র্তে আফগানিস্তানে মোট দেড় হাজার ভারতীয় রয়েছেন। তবে মাজার-এ-শরিফ ও পার্শ্ববর্তী অঞ্চলে ঠিক কতজন রয়েছেন সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে গত মাসেই কান্দাহার শহর থেকে ৫০ জন নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত।
মাজার-ই-শরিফ থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হতে অনুরোধ করা হয়েছে সেদেশে থাকা ভারতীয়দের। তারমধ্যে বেশিরভাগই ক‚টনৈতিক রয়েছে বলে খবর। এদিকে এর আগেও বেশ কয়েক দফায় জরুরি ভিত্তিতে ভারতীয় ক‚টনীতিকদের দেশে ফেরানো হয়েছে। এবার ফের সেই কাজ শুরু হচ্ছে বলেও জানা যাচ্ছে। মূলত তালিবান হামলার আবহেই আফগানিস্তান থেকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় ক‚টনীতিকদের। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
মাজার-ই-শরিফের কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়া এক টুইট বার্তায় লিখেছে, মাজার-ই-শরিফ থেকে একটি বিশেষ ফ্লাইট দিল্লির উদ্দেশে রওনা দেবে। মাজার-ই-শরিফ এবং এর বাইরে অবস্থানরত ভারতীয় নাগরিকদের আফগানিস্তান থেকে দেশে ফেরার আহ্বান জানানো হচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে পারেন ভারতীয় নাগরিকরা।

সূত্র : ইনকিলাব

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories