Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

টোকিও অলিম্পিকের ফাইনালে উঠলেন ভারতের জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া

সম্ভাব্য সোনাজয়ীর থেকেও বেশি দূরত্বে জ্যাভলিন ছুড়ে টোকিও অলিম্পিকের ফাইনালে উঠলেন অ্যাথলেটিক্সে ভারতের অন্যতম পদক সম্ভাবনা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এই প্রথমবার তিনি অলিম্পিকের আসরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন।

বুধবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের অভিযান শুরু হয় নীরজের ইভেন্ট দিয়েই। সেখানে প্রথম সুযোগেই ফাইনালে ওঠার সরাসরি যোগ্যতা অর্জন করেন তিনি।

যোগ্যতা অর্জনের এ-গ্রুপে লড়াই ছিল নীরজের। বি-গ্রুপে ছিলেন ভারতের আরও এক অ্যাথলিট শিবপাল সিং। নীরজের ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ৮৮.০৭ মিটার, টোকিওয় যা মেলে ধরতে পারলে ইভেন্টের ফাইনালের যোগ্যতা অর্জন করার কথা ছিল অনায়াসে।

যদিও নিজের সেরাটা মেলে ধরার প্রয়োজন হয়নি ভারতীয় তারকার। নিয়ম মতো কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৩.৫০ মিটার ছুঁড়তে পারলেই ফাইনালের কোটা সরাসরি মিলে যায়। নীরজ প্রথম প্রচেষ্টাতেই ৮৬.৬৫ মিটার জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

স্বাভাবিকভাবেই প্রথম প্রচেষ্টাতেই লক্ষ্যে পৌঁছে যাওয়ায় দ্বিতীয় ও তৃতীয়বারের প্রচেষ্টায় নীরজকে থাকতেই হয়নি। প্রথম প্রচেষ্টার পর নীরজ ছিলেন এক নম্বরে। শেষমেশ তিনি এ-গ্রুপের লড়াই শেষ করেন এক নম্বরে থেকেই। আগামী শনিবার ফাইনাল।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories