Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

WTC 2021-23: দ্বিতীয় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়শিপের জন্য ঘোষিত ভারতের সূচি, দেখুন কোন দলের বিরুদ্ধে কবে ম্যাচ

না, এবার হয়নি। তীরে এসে তরী ডুবেছে ভারতের বিজয় রথ। প্রথমবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের কাছে হারের ধাক্কা না কাটতে কাটতেই ঘোষিত হল আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি। আবার কবে মুখোমুখি হবে কোহলি ও উইলিয়ামসন? চলুন দেখে নেওয়া যাক।

অতিমারীর জেরে চলতি বছরের শুরুতে বিঘ্ন ঘটলেও আগস্ট থেকে ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার। ভারত-ইংল্যান্ড আসন্ন টেস্ট দিয়েই দ্বিতীয় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সফর শুরু হচ্ছে। ট্রেন্ট ব্রিজে পাঁচ টেস্টের সিরিজ শুরু ৪ আগস্ট। জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলেই আবার স্থগিত হওয়া আইপিএলে ব্যস্ত হয়ে যাবেন ক্রিকেটাররা। চলতি বছর করোনার জেরে স্থগিত আইপিএল শুরু সেপ্টেম্বরেই। আমিরশাহীতেই হবে তা। অক্টোবরে সেই টুর্নামেন্টে ইতি ঘটলেই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তারপরই হয়তো নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কোহলি অ্যান্ড কোং। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত।

এরপর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ২০২০ সালের শেষের দিকে আবার বর্ডার-গাভাসকর ট্রফিতে সম্মুখ সমরে ভারত-অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই শেষ হবে কোহলিদের।

২০২১-২০২৩ ভারতীয় দলের ক্রীড়াসূচি:
১. ভারত-ইংল্যান্ড- ৫ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর (পাঁচটি টেস্ট)
২. ভারত-নিউজিল্যান্ড- দু’টি টেস্ট (২০২১)
৩. ভারত-দক্ষিণ আফ্রিকা- তিনটি টেস্ট (২০২১-‘২২)
৪. ভারত-শ্রীলঙ্কা- তিনটি টেস্ট (২০২২)
৫. ভারত-বাংলাদেশ- দু’টি টেস্ট (২০২২)।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories