Wednesday, October 21, 2026
25 C
Kolkata

চলন্ত বিমানে অভিযাত্রীকে সালাম জানানোয় কপালে জুটলো থাপ্পড়

শুক্রবার গভীর রাতে মুম্বাই থেকে কলকাতাগামী একটি বিমানে সাম্প্রদায়িক হিংসার জেলে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হল এক মুসলমান বিমান আরোহী কে। অভিযোগ উঠছে, ইন্ডিগো 6E 138 বিমানে হোসেন আহমেদ মজুমদার নামক এক যাত্রীকে সপাটে চড় মারে বিমানে উপস্থিত অপর একজন সহযাত্রী। আসামের বরাক উপত্যকার কাটিগড়া এলাকার বাসিন্দা, হোসেন আহমেদ মজুমদার। ঘটনার একটি ভিডিও ইতি মধ্যে ভাইরাল হয়েছে সমাজমধ্যমে। যা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেতিজেনরা।

অবতরণের পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না বিমানে নিগৃহীত হোসেনকে। অবতরণের ২৪ ঘণ্টা পর, শনিবার দুপুরে আসামের বরপেটা রোড স্টেশন থেকে হোসেনকে উদ্ধার করে পরিবারের লোকেরা। পরবর্তীতে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হোসেন আহমেদ মজুমদার জানান, ‘বিমানে চাপার পরেই আচমকা আমি খুব ভীত হয়ে পড়ি, আমার গোটা শরীর কাঁপতে থাকে। ওই সময় আমি আসন থেকে বেশ কিছু দূরে থাকা এক সহযাত্রীর পাশে গিয়ে বসি এবং তাঁর নাম জিজ্ঞেস করি। ওই যাত্রী নিজের নাম হাফিজুল বা ওই ধরনের কোনও একটা নাম বলায় আমি তাকে সালাম দিই। এর পরেই ওই যাত্রী আমাকে বেশ কয়েকটি থাপ্পড় মারেন। আমি ওই যাত্রীর সঙ্গে কোনও দুর্ব্যবহার করিনি।’

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories