Saturday, September 5, 2026
28 C
Kolkata

“জিহাদি-মুক্ত বাজার”: ইন্দোরে মুসলিম ব্যবসায়ীদের ওপর উচ্ছেদ অভিযান বিজেপির!

ইন্দোর শহরের অন্যতম বড় পোশাক বাজারে সম্প্রতি একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।বিজেপি বিধায়কের ছেলে আকালব্য সিং গৌরের এক উসকানিমূলক বক্তব্যের পর, মুসলিম ব্যবসায়ী ও বিক্রেতাদের বাজার থেকে সরিয়ে দেওয়ার প্রকাশ্য প্রচেষ্টা শুরু হয়েছে। এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে ক্লথ মার্কেট অ্যাসোসিয়েশন। এমনকি বাজারে বড় বড় ব্যানারে লেখা হয়েছে, “জিহাদি মুক্ত বাজার”, “ধন্যবাদ হিন্দ রক্ষক”। এই ঘটনায় বহু মুসলিম কর্মী এখন কাজ হারিয়ে দিশেহারা। প্রায় ২০ বছর ধরে এই কাপড়ের বাজারে কাজ করা মোহাম্মদ শাকির হোসেন বলেন, “হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের গ্রাহকই আমার ওপর ভরসা করত। এখন তো বাজারে ফিরে যেতে ভয় লাগে।” একই কথা বললেন বাবলু নামক এক দিনমজুর বিক্রেতা। তিনি বলেন, “আমি আগে পরিবার চালানোর মতো আয় করতাম। এখন কেউ রাখতে চায় না। কাজ খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছিনা।” তিনি জানান, দোকানের মালিক চিন্টু (জৈন সম্প্রদায়ের), তাকে আশ্বাস দিলেও বিজেপির চাপে তিনিও পিছিয়ে পড়ছেন। ইন্দোরের এই সাম্প্রদায়িক বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাজি রশিদ নামক এক জ্যেষ্ঠ ব্যবসায়ী। তিনি বলেন, “হিন্দু-মুসলিম একসঙ্গে কাজ করে ইন্দোরের বাজার দাঁড়িয়েছে। এখন যদি আলাদা বাজার হয়, তাহলে পুরো অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে।”

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories