Saturday, September 5, 2026
30 C
Kolkata

IPL: আমিরশাহীতে আইপিএলে ক্রিকেটারদের সুরক্ষার জন্য ১৪টি জৈব সুরক্ষা বলয়

মুম্বই: আগামী সেপ্টেম্বর থেকে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হবে। বাকি ৩১ টি ম্যাচ আমিরশাহিতে হবে। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু দ্বিতীয় পর্বের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চেন্নাই ও মুম্বই। করোনা আবহে এই টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে আরও কঠোর হচ্ছে। এই জন্যই আমিরশাহিতে মোট ১৪টি জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা হবে।

 

বোর্ডের তরফে ৪৬ পাতার একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ত্রিকেটারদের শারীরিক সুরক্ষার কথা ভেবে নতুন নিয়ম করা হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সবাইকেই জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে ৬ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়াও ১৪ টি জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা হবে।

 

আইপিএল শেষ হলে সেই দেশেই হবে টি-২০ বিশ্বকাপ। এই আন্তর্জাতিক টুর্নামেন্টও জৈব বলয় রাখা হতে পারে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories