Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

পশ্চিমি দেশ গুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বদ্ধপরিকর ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে রয়েছে। শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-এর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এই পরিস্থিতি ১৯৮০–এর দশকের ইরান-ইরাক যুদ্ধের চেয়েও বেশি জটিল ও ভয়ংকর। তাঁর ভাষায়, শত্রুপক্ষ চায় না ইরান। একটি শক্ত ও স্থিতিশীল দেশ হিসেবে নিজেদের বিশ্বের দরবারে উপস্থাপন করতে বদ্ধ পরিকর ইরান। তারা ইরানকে দুর্বল করে দিতে চাইছে। তিনি জানান, এই লড়াই শুধু সীমান্ত রক্ষার জন্য নয়, বরং দেশের আদর্শ ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম।

গত জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যে টানা ১২ দিন সরাসরি সংঘর্ষ হয়। ওই সময় ইসরাইলি হামলায় ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় বড় ক্ষতি হয় এবং বহু মানুষের প্রাণহানি ঘটে। পরে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালায়। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশবাসীর উদ্দেশে কড়া বার্তা দেন। জানা যাচ্ছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগেই এই বক্তব্য দেন তিনি। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর ইরানের ওপর ফের চাপ বাড়ছে। তবে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট জানান, সব চাপ ও অবরোধ সত্ত্বেও ইরান পিছু হটবে না এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories