Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

‌ইসরাইলকে হুমকি দিয়ে উন্মোচিত হল নতুন ড্রোন ‘গাজা’

নিউজ ডেস্ক : অবৈধ রাষ্ট্র ইসরাইলকে নজরে রেখে ফিলিস্তিনের অবরুদ্ধ ‘গাজা’ সিটির নামে নতুন ড্রোন তৈরি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। শুক্রবার (২১ মে) আইআরজিসি’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে বড় আকৃতির এই ড্রোনটি উন্মোচন করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম। এর ফলে ইরানের ড্রোন শক্তি বহুলাংশে বৃদ্ধি পাবে।


‌এ প্রসঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন, ড্রোনটি আকৃতিতে অনেক বড়। এই ড্রোনটির মাধ্যমে ইরানের সামরিক কৌশলে বেশ পরিবর্তন আসবে। তাছাড়া শক্তিও বেড়ে যাবে বহুগুণ।

‌তিনি আরো বলেন, এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত করতে পারবে। গাজা ড্রোন একসাথে ১৩টি বোমা বহন করতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েক পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে।

‌গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরাইল যুদ্ধ বন্ধ করার দিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করল। ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে।


‌টানা ১১ দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণের পর শুক্রবার ভোর রাত থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এ হামলায় কমপক্ষে ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের ৬৬ জনই শিশু। ইসরাইলের তরফে মাত্র ১১ জন।

‌এদিকে ইসরায়েলি হামলার জবাবে রকেট ও আত্মঘাতী ড্রোন হামলা চালায় গাজার প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। ইরান তাদেরকে রকেট ও ড্রোন তৈরির প্রযুক্তি দিয়েছে বলে অভিযোগ ইসরায়েলের।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories