Saturday, September 5, 2026
28 C
Kolkata

মানুষ সুযোগ দিলে আইএসএফ নারী-পুরুষ নির্বিশেষে সাম্যবাদী সমাজ গড়ে তুলবে, বললেন নওসাদ সিদ্দিকী

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোট করে লড়াইয়ের বার্তা দিলেন আইএসএফ সুপ্রিমো ও ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। বুধবার আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় শহিদ মিনার চত্বরে একটি বড় সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন জেলা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে নওসাদ, তৃণমূল কংগ্রেস ও বিজেপি দু’দলকেই কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি জানান, গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসী সব দলকে সঙ্গে নিয়ে লড়াই করতে তিনি প্রস্তুত। নওসাদের বক্তব্য, শুধু তৃণমূল নয়, বিজেপিরকেও আগামী নির্বাচনে হারানো হবে। তিনি বলেন, মানুষ সুযোগ দিলে আইএসএফ একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ গড়ে তুলবে, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories