Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ISF কে ৩০ আসন ছাড়বে বামেরা এবং কংগ্রেসের সঙ্গে চলছে আলোচনা, ব্রিগেডে থাকছেন আব্বাস সিদ্দিকী

নিউজ ডেস্ক : বাম কংগ্রেসের সঙ্গে প্রায় চূড়ান্ত আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফন্টের জোট। ইতিমধ্যেই বামেরা আব্বাস সিদ্দিকীর দল আইএসএফকে ৩০ টি আসন তাদের দাবি মতোই ছাড়তে রাজি হয়েছে বলে জানা গেছে। কংগ্রেসের সঙ্গে এখনো পর্যন্ত এই ব্যাপারে আলোচনা চলছে এবং আলোচনা ইতিবাচক দিক রয়েছে বলে জানিয়েছেন আব্বাস সিদ্দিকী নিজেই। কংগ্রেসের সঙ্গে মূলত আলোচনা চলছে উত্তরবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত বেশকিছু বিধানসভা আসন এর ব্যাপারে। সপ্তাহ শেষের ব্রিগেড সমাবেশে যোগ দিতে যাচ্ছেন আব্বাস সিদ্দিকী এবং তার দলের নেতা-কর্মী সমর্থকরা।

ফুরফুরা শরীফের এক জমজমাট সাংবাদিক সম্মেলনে কথা বলার সময় আব্বাস সিদ্দিকী জানান, “ইতিমধ্যেই বামেদের সঙ্গে আমাদের জোট সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে। আমরা যে সমস্ত জায়গায় ৩০ টি আসন চেয়েছিলাম প্রায় সবগুলি তারা মেনে নিয়েছে। কংগ্রেসের সঙ্গে এখনো আলোচনা চলছে। আমরা ব্রিগেড সমাবেশে আমাদের নেতা-কর্মী সমর্থকরা সবাই যোগদান করতে যাচ্ছি।

উল্লেখ্য বাম কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফন্টের জোট নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে অচলাবস্থা। এই ব্যাপারে মূলত কংগ্রেসকেই দায়ী করেছেন আব্বাস সিদ্দিকী। এমনকি তিনি হুঁশিয়ারি সুরে বলেছিলেন, যদি না হয় তো আমরা নিজেরাই খুব শীঘ্রই আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করব। তারপরেই কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আশায় আশার আলো দেখা যাচ্ছে আইএসএফ বাম কংগ্রেসের জোটের। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে উত্তরবঙ্গের বেশকিছু সংখ্যালঘু-অধ্যুষিত আসন ছাড়তে কংগ্রেস নারাজ কারণ সেই সমস্ত জায়গায় বহুদিন থেকে কংগ্রেস ভালো ফলাফল করে আসছে। তবে জোটের বিষয়টিতে কংগ্রেস এর রাজ্য নেতৃত্ব মধ্যে বেশকিছু মতানৈক্য থাকলেও কংগ্রেসের হাইকমান্ডের তরফ থেকে এই ব্যাপারে সবুজ সিগনাল পাওয়ার পরে বর্তমানে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories