Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রে জেলে থাকা ইশরাত জাহানের জিবন সংশয়! শিকার অপমান ও হুমকির, ছিঁড়ে দেওয়া হয় তার পোশাক

নিউজ ডেস্ক : হিন্দুত্ববাদী শিবিরের ষড়যন্ত্রে আজ জেলে দিল্লির কংগ্রেস কাউন্সিলর ইশরাত জাহান। তাকে ফেব্রুয়ারি মাসে সংঘটিত হওয়া উত্তর পূর্ব দিল্লি দাঙ্গার সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগে বন্দী রেখেছে গেরুয়া শিবিরের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। দিল্লির অন্যান্য অনেক মুসলিম সমাজকর্মী, লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্রনেতাদের সঙ্গে ইশরাত জাহান ও জেলে শিকার হচ্ছেন অকথ্য নির্যাতনের। কখনো পুলিশের কখনো তাদের জেলের অন্যান্য বন্দীদের হাতে। জেলে অন্যান্য দুষ্কৃতীদের হাতে চরম হেনস্থার জন্য একবার জেল পরিবর্তন করা হয়েছে ইশরাত জাহানের। তবে তার ওপর অত্যাচার এবার সব সীমা ছাড়িয়ে গেলো। তাকে অপমানজনক শব্দ দ্বারা উত্যক্ত করা হয়, জেলে মারধর ও করা হয় তাকে। এমনকি তাকে জেলের দেওয়ালের সঙ্গে তার মাথা ঠুকে দেওয়া হয়। তার পোশাক ও ছিঁড়ে দেওয়া হয়। তার বোন সারওয়ার জাহানের ভাষ্যমতে ইশরাত জাহান নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। জেলে থাকা দুষ্কৃতীরা তাকে জেলের মধ্যে প্রতিদিন ১ লিটার করে দুধের ব্যাবস্থা করতে চাপ সৃষ্টি করা সহ অনেক অগ্রহণযোগ্য বিষয়ের অবতারণা করে।

The Quint এর  সঙ্গে কথা বলার সময় জেলের মধ্যে ইশরাত জাহানের এই অবস্থার কথা উল্লেখ করেন তার স্বামী ফারহান হাশমি এবং সারওয়ার জাহান। ফারহান বলেন, আমরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আছি। এদিন দিল্লির একটি আদালতে শুনানি চলার সময় বিচারক অমিতাভ রাওয়াত এই ব্যাপারে আগামীকাল ১০ টার মধ্যে এই ব্যাপারে রিপোর্ট তলব করেছেন জেল কর্তৃপক্ষের তরফ থেকে। শুনানি চলা কালীন আদালতে উপস্থিত ইশরাত জাহান ক্রমাগত ক্রন্দন করতে থাকেন। বিচারক বলেন, তার চোখে শঙ্কার ছাপ সুস্পষ্ট। এই ব্যাপারটি সম্পর্কে জেল সুপারিনটেনডেন্ট অবহিত বলে স্বীকার করেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories