Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইসলামপুরে চুরির উপদ্রব, এবার নিশানায় আলিনগর জামা মসজিদ

ইসলামপুর শহরে চুরির ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। জানা গেছে, প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে চুরি, আর এবার সেই ঘটনার শিকার হলো আলিনগর জামা মসজিদ। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে মসজিদের জলের কল চুরি হয়ে যায়। মসজিদ কমিটির সদস্যরা জানান, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এক যুবকের ছবি। তার নাম ফারহান, যিনি আলিনগরেই এক বাড়িতে ভাড়া থাকেন। অভিযোগ, ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকার নানা অসামাজিক কার্যকলাপে যুক্ত।

এই ঘটনার পর এলাকায় রীতিমতো ছড়ায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক সপ্তাহ ধরে ইসলামপুরে একের পর এক চুরি হলেও দোষীদের ধরতে পারছে না পুলিশ। ফলে শহরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে আতঙ্ক বাড়ছে। মসজিদ কর্তৃপক্ষ ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং দ্রুত দোষীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ চলছে এবং খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories