Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ইসরায়েলি বোমাবর্ষণে নাজেহাল গাজা: হামলায় একদিনে ঝরল ২৩ প্রাণ

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত বিমান হামলায় মঙ্গলবার সকাল থেকে অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তরের জাবালিয়া শহরে “নাভান” পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন এবং ঠিক একই ভাবে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে আরেকটি বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন পাঁচজন, যাদের মধ্যে তিনজন শিশু।

অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনুস শহরের আবু সালাহ পরিবারের বাড়িতে হামলায় মারা গেছেন আরও চারজন। শহরের মায়েন এলাকায় আরেক হামলায় নিহত হয়েছেন তিনজন। জানা গিয়েছে, উত্তরের বেইত লাহিয়া শহরের পশ্চিমাংশে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযানও চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

রবিবার ইসরায়েল বড় পরিসরে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৩,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক আদালতে।

আন্তর্জাতিক ক্রিমিনাল আদালত ইতিমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories