Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

পশ্চিম আফ্রিকার নাগরিকদের সঙ্গে অগ্রহণযোগ্য দুর্ব্যবহারের অভিযোগে তিন ইসরাইলিকে দেশে ফেরত পাঠাল ঘানা সরকার

পশ্চিম আফ্রিকার ঘানার নাগরিকদের সঙ্গে তেল আবিব বিমানবন্দরে ঘটে যাওয়া অশোভন আচরণকে কেন্দ্র করে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে আক্রা ও ইসরাইলের মধ্যে। গত সপ্তাহে বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছানোর পর কয়েকজন ঘানার যাত্রীকে আটক করা এবং তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়ায় ঘানা সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের দেশে থাকা তিনজন ইসরাইলি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেয়।

ঘানার বিদেশ মন্ত্রক জানায়, ৭ ডিসেম্বর সাইবার নিরাপত্তা সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঘানার সংসদীয় প্রতিনিধি দল ইসরাইলে যান। সেখানে পৌঁছানোর পর তাদের মধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এদের মধ্যে তিনজনকে কোনও স্পষ্ট কারণ দেখানো ছাড়াই ঘানায় ফিরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘানা সরকারের কাছে অত্যন্ত অপমানজনক বলে মনে হয়েছে।

মন্ত্রকের দাবি, ঘানার যাত্রীদের লক্ষ্য করে হেনস্থা করা হয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্কের নীতির বিরোধী। তাই প্রায় একই সময়ে ঘানায় অবস্থান করা তিন ইসরাইলিকে দেশ ছাড়তে বলা হয়। ঘানার পররাষ্ট্রমন্ত্রী অনলাইনে জানান, নিজেদের নাগরিকদের প্রতি অসম্মান দেখানো হলে সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না।

এই ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলেও, কূটনৈতিক মহল জানিয়েছে,উভয় পক্ষই পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনায় আগ্রহী। ইসরাইলের রাষ্ট্রদূত দেশে না থাকায় ভারপ্রাপ্ত এক কর্মকর্তাকে ডেকে ঘানা ঘটনাটির বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। ঘানা সরকার জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি, যে সম্মান ঘানা তার নাগরিকদের জন্য প্রত্যাশা করে, তা অন্যান্য দেশ থেকেও পাওয়া উচিত।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories