ইসরায়েল জিমন্যাস্টিক্স ফেডারেশন-এর এক জরুরি আবেদন খারিজ করে দিয়েছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস । মঙ্গলবার এই সিদ্ধান্তে জানানো হয়, ইন্দোনেশিয়া সরকারের ভিসা না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন-এর কিছু করার অধিকার নেই। ফলে, ইসরায়েলি খেলোয়াড়রা আসন্ন বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না।
ইসরায়েল জিমন্যাস্টিক্স ফেডারেশন এই সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেছে। তাদের বক্তব্য, “কোনও দেশকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে বাধা দেওয়া খেলাধুলার ন্যায্যতার মূল ভিত্তিকেই দুর্বল করে।” ইসরায়েলের অলিম্পিক স্বর্ণজয়ী জিমন্যাস্ট আর্তেম দোলগোপিয়াতসহ ছয়জন জিমন্যাস্ট এই আবেদনে যুক্ত ছিলেন।


