Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

কোনো বিজেপি বিধায়ক তৃণমূলে যাবে না বলা ভুল হয়েছিল, আক্ষেপের সুরে কবুল দিলীপের

 

আফসোস করল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেছিলেন ‘বিজেপি ছেড়ে কোনও বিধায়ক তৃণমূলে যাবেন না’। দিলীপ ঘোষ এবার তাঁর সেই দাবি করা ভুল হয়েছিল বলে স্বীকার করে নিলেন।

ভোটের ফল প্রকাশের পর পরই দেখা গেল ৭৫ থেকে কমে ৭২-‌এ ঠেকেছে বিধায়ক সংখ্যা। জুন মাসে মুকুল রায়ের ঘর ওয়াপসি হয়। এরপর চলতি সপ্তাহে পরপর দু’‌দিনে তৃণমূলে যোগ দেন বিষ্ণুপুর এবং বাগদার বিধায়ক তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাস। এরই পাশাপাশি উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে এদিন শিলিগুড়িতে বৈঠক ডেকেছিল বিজেপি। সেখানেও গরহাজির ছিলেন পাঁচ বিধায়ক। তাঁদের মধ্যে অবশ্য একজন কলকাতায় দিলীপ ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন।

এদিন দলবদল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‌মুকুলদার মতো নেতার ওপরে আমরা ভরসা রেখেছিলাম। তাঁকে আমরা দলের সর্বভারতীয় পদ, প্রথমবার ভোটে জেতার স্বাদ দিয়েছিলাম। কিন্তু তিনি চলে গেলেন। মুকুলদা’র মতো নেতা এমন করলে রাজনীতির পতন হয়েছে বলতে হয়। তাঁদের দিকেই তাকিয়ে বলেছিলাম বিজেপি ছেড়ে কোনও বিধায়ক যাবেন না। হয়তো আমি কোথাও ভুল প্রমাণিত হয়েছি।’‌

প্রসঙ্গত, দিলীপ ঘোষ এই মন্তব্য করে দলের কয়েকজনকে নিশানা করেছেন বলেই মত রাজনৈতিক মহলের। ভোটের আগে যেভাবে তৃণমূল বা অন্যান্য দল থেকে প্পটুর নেতাকে নিয়ে আসা হয়েছে বিজেপিতে তা নিয়ে নাকি নিমরাজি ছিলেন দিলীপ। যদিও প্রকাশ্যে তিনি তখন প্রতিবাদ না করলেও তার সায় ছিল না বলেই খবর। দলের একাংশ বলছে, দল ভাঙানোর রাজনীতিতে সায় ছিল কৈলাশ, অমিত শাহ-‌সহ চারজনের। আর এই দিন দিলীপ ঘোষ ঠিক এইভাবেই ভুল স্বীকার করে সেই কৌশলকে ‘ভুল’ বলে মন্তব্য করলেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories