Tuesday, October 20, 2026
28 C
Kolkata

তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআনের অবমাননার অভিযোগে মামলা দায়ের!

তেলেঙ্গানার তেলেঙ্গানা রাজ্যের য়াদাদরি ভুবনাগিরি জেলার বোম্মালারামারাম মণ্ডলের জালালপুর গ্রামে অবস্থিত একটি জামা মসজিদে রবিবার গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয়দের দাবি, রাত প্রায় বারোটার সময় কয়েকজন দুষ্কৃতী মসজিদের ভেতরে প্রবেশ করে দেওয়াল, জানালার কাঁচ, বাথরুমের দরজা এবং মাইক ব্যবস্থা নষ্ট করে দেয়। এমনকি মসজিদের ভেতরে রাখা পবিত্র কোরআনের কপিগুলি ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। এছাড়া প্রাঙ্গণ থেকে মদের বোতলও উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

মসজিদ কমিটির সভাপতি শেখ আবদুল সলিম জানান, সোমবার ভোরে ফজরের আজান দেওয়ার জন্য ইমাম সাহেব মসজিদে এসে চারদিকে বিশৃঙ্খলা দেখতে পান। সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানানো হয়। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মসজিদের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

ঘটনার তীব্র নিন্দা করে মজলিশ বাঁচাও তেহরিক -এর মুখপাত্র আমজেদ উল্লাহ খান দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। তার অভিযোগ, ২০১৮ সালে মসজিদটি নির্মাণের পর থেকেই কিছু অংশের আপত্তি ছিল। এর আগেও আজান ও ধর্মীয় কার্যক্রম নিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে বলে তিনি দাবি করেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories