Saturday, September 5, 2026
30 C
Kolkata

অস্বস্তিতে সরকার! ফারুক আহমেদের দোকানে বুলডোজার চালানোয় সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে ৫ কোটি

কাশ্মীরের এক ব্যবসায়ীর দোকান ভেঙে দেওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জম্মু-কাশ্মীর হাইকোর্ট। দোকানের মালিক ফারুক আহমেদ ওয়ানি অভিযোগ করেছেন, কোনও রকম আগাম নোটিস বা নিয়ম মেনে না চলেই প্রশাসন বুলডোজার চালিয়ে তাঁর দোকান ভেঙে দেয়। এতে তাঁর বড় আর্থিক ক্ষতি হয়েছে এবং জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।

এই ঘটনার পর ফারুক আহমেদ ওয়ানি হাইকোর্টে মামলা দায়ের করেন। তিনি আদালতের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি ভেঙে ফেলা দোকানটি নতুন করে তৈরি করে দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদনও জানিয়েছেন। সেই সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্তের দাবিও তোলেন তিনি। বিচারপতি রাহুল ভারতীর নেতৃত্বে হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। আদালত স্থানীয় প্রশাসনকে নোটিস পাঠিয়ে তাদের জবাব দিতে বলেছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, আপাতত ওই জায়গায় কোনও নতুন নির্মাণ করা যাবে না। প্রশাসনের জবাবের দিকেই এখন তাকিয়ে রয়েছে সবাই।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories