Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ঝড়খালি ইকো ট্যুরিজম পার্ক বন্ধ ৫ মাস, পরিদর্শনে বিধায়ক

বাসন্তী: ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে নদীর জলোচ্ছ্বাসে নদীর নোনা জল ঢুকে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি ইকো ট্যুরিজম পার্ক, ঝড়খালি বাঘের রেসকিউ সেন্টারের চারিদিকের পাকা পাঁচিল। এমনকি লোহার জালের নেটও ক্ষতিগ্রস্ত হয়।ফলে প্রায় ৫ মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে ঝড়খালি ইকো ট্যুরিজম পার্ক। আর এই ইকো ট্যুরিজম বন্ধ হয়ে পড়ে থাকার ফলে বহু ব্যবসায়ী অসহায় হয়ে পড়ে।

আর এই খবর পেয়ে মঙ্গলবার বাসন্তী কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল পরিদর্শনে যায় ঝড়খালি ইকো ট্যুরিজমে।সেখানে গিয়ে সব কিছু পরিদর্শন করেন। তিনি ঝড়খালি বাঘের রেসকিউ সেন্টার পরিদর্শন করেন।সেখানে রয়েছে একটি বাঘ আর একটি বাঘিনী। বয়সের ভাড়ে রেসকিউ সেন্টারে রয়েছে বাঘ দুটি। আর এই রেসকিউ সেন্টারে চারিদিকে রয়েছে খাল। সেখানে রয়েছে ১১ টি কুমির।এরপর বিধায়ক যান ঝড়খালি ইকো পার্কের হরিণ পরিদর্শন করতে।এখানে রয়েছে ২১ টি হরিণ।

এ বিষয়ে বাসন্তী কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে জলোচ্ছ্বাসে নদীর নোনা জল ঝড়খালি ইকো ট্যুরিজমের মধ্যে ঢুকে প্লাবিত হয় বিশাল ভাবে ক্ষতিগ্রস্ত হয় এই পার্ক। ঝড়খালি ইকো ট্যুরিজমের বাঘের রেসকিউ সেন্টারের চারিদিকের পাকা পাঁচিল,লোহার নেট জাল ক্ষতিগ্রস্ত হয়।এমনকি ইকো ট্যুরিজমের পার্কের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়।আমি সবটাই পরিদর্শন করলাম।বর্তমানে ঝড়খালি ইকো ট্যুরিজম পার্কটি বন্ধ আছে।যাতে দ্রুততার সাথে ক্ষতিগ্রস্ত গুলি সংস্কার করে,তাড়াতাড়ি ইকো ট্যুরিজম পার্ক চালু করা যায়,সে বিষয়ে বিভাগীয় দফতরে জানানো হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories