Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

পাকিস্তানকে দেশের গোপন তথ্য পাচার সেনা জোয়ানের

নিউজ ডেস্ক : পাকিস্তানকে তথ্য পাচার সেনার।সুন্দরী মহিলা সেনা জওয়ানকে নিজের মোহজালে আকৃষ্ট করেন, তার ফাঁদে পড়েই ফাঁস করেন গোপন তথ্য। ফাঁদে পা দিয়েই দেশের ক্ষতি করে ফেললেন এক ভারতীয় সেনা জওয়ান। সেনার গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছেন পাকিস্তানের হাতে। আর এই চরবৃত্তি এবং গুরুত্বপূর্ণ তথ্য অন্য দেশের হাতে তুলে দেওয়ার অভিযোগেই গ্রেপ্তার করা হল আকাশ মেহরিয়া নামে এক জওয়ানকে। ২২ বছর বয়সি ওই সেনা জওয়ানকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।

আকাশ মেহরিয়া নামে ওই সেনা জওয়ান রাজস্থানের শিকারের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানি মহিলা এজেন্টদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। ফেসবুকের মাধ্যমেই তারা যোগাযোগ করেছিল আকাশের সঙ্গে। মোহজালে ফাঁসিয়ে তাঁর কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও চুরি করে নেয়। সম্প্রতি শিকারের লক্ষ্মণগড় তেহসিলে নিজের বাড়িতে ফিরেছিলেন আকাশ। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় রাজস্থান পুলিশের সিআইডি দপ্তরের আধিকারিকরা। সেখানেই দীর্ঘক্ষণ জেরা করা হয় আকাশকে। তারপরই গ্রেপ্তার করা হয়েছে এই সেনা জওয়ানকে।

২০১৮ সালে সেনায় সুযোগ পেয়েছিলেন আকাশ। ২০১৯ সালে তাঁর ট্রেনিং শেষ হয়। এরপরই সিকিমে পোস্টিং হয় তাঁর। তারপরই ফেসবুকে বেশ কয়েকজন পাকিস্তানি মহিলা এজেন্টের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। ওই মহিলা পাক এজেন্টরা ভুয়ো পরিচয় দিয়ে ফেসবুকে প্রোফাইলগুলি খুলেছিল। সেই ফাঁদেই ধরা দেন আকাশ। তাদের সঙ্গে কথা বলতে বলতেই সেনার বেশ কিছু গোপন তথ্যও ফাঁস করে দেন। ফোনের মাধ্যমেই তথ্য পাচার করতেন তিনি। এমনটাই জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই প্রথম নয়, এর আগেও এরকম একাধিক ঘটনা বারংবার সামনে এসেছে। আর তাই সেনা জওয়ানদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বেশ কিছু নিয়মও জারি করা হয়েছে।

সৌজন্যে – সংবাদ প্রতিদিন

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories