Saturday, September 5, 2026
28 C
Kolkata

জব কার্ড দুর্নীতি নিয়ে কেন্দ্র-রাজ্যের কাদা ছোঁড়াছুড়ি, তীব্র বেকারত্বে ভুগছে রাজ্যের মানুষ

বাংলার পাশাপাশি ডবল ইঞ্জিন সরকার পরিচালিত উত্তর প্রদেশেও ভুয়ো জব কার্ডের ভুরি-ভুরি ঘটনা সামনে উঠে আসছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ ২৩ অর্থবর্ষে উত্তরপ্রদেশে আনুমানিক ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৪ জব কার্ড বাতিল হয়েছে। পরবর্তীতে ২০২৪-২৫ অর্থবর্ষে বিজেপি শাসিত উত্তর প্রদেশে বাতিল হয়েছে আনুমানিক ৩ হাজার ৪২১ টি জব কার্ড। সংখ্যাটা খানিক কমলেও নেহাত কম নয়।

রাজ্যে তৃণমূল প্রায়শই অভিযোগ তোলে, কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। অপরদিকে কেন্দ্র দাবি করে টাকা পাঠানো সত্বেও তার কোন হিসাব দিতে পারছে না রাজ্য সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলিকে দেখিয়ে তৃণমূল বারবার অভিযোগ তুলছে, উড়িষ্যা, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার সহ অন্যান্য রাজ্যগুলিতে জব কার্ড দুর্নীতি ব্যাপকভাবে দেখা দিল কেন সেই ক্ষেত্রে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। দিনের শেষে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে তীব্র বেকারত্বের মধ্যেই দিন কাটাচ্ছে রাজ্যের সাধারণ মানুষ।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories