Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরাখণ্ডের নির্মাণাধীন পৌর ভবনে তরাবীহ নামাজকে ঘিরে বিতর্ক ও উত্তেজনা !

উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশিমাঠে রমজানের সময় একটি নির্মাণাধীন পৌর ভবনে মুসলিম সম্প্রদায়ের তরাবীহ নামাজের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে বিতর্ক সৃষ্টি করেছে। এই পাহাড়ি শহর‘দেব ভূমি’ নামে খ্যাতি রয়েছে, সেই কারণে ঘটনাটি আরও সংবেদনশীল হয়ে ওঠে।ভিডিওতে দেখা যায়, কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ আংশিক নির্মিত ভবনের ভিতরে জুমা এবং তরাবীহ নামাজ করছেন। ভিডিও তোলেন একজন স্থানীয় ব্যক্তি, যিনি প্রশ্ন তুলেছেন কিভাবে এই অনুমতি দেওয়া হলো এবং হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সমান আচরণের অভাবের অভিযোগ তুলেছেন।এরপর স্থানীয় হিন্দু সংগঠনগুলো প্রতিবাদ শুরু করে। তারা দাবি করে, সরকারি স্থানে ধর্মীয় কার্যক্রমের এমন ব্যবহার “সনাতন” ধর্মের জন্য হুমকি। তারা প্রশাসনের কাছে তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে।উপ-জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখর বশিষ্ঠের সঙ্গে স্থানীয় প্রতিনিধিদল দেখা করে। এসডিএম সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে ঘটনার তদন্ত হবে। একই সঙ্গে তিনি সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।প্রশাসন উভয় পক্ষের সঙ্গে শান্তি বৈঠক করে, পূর্বে দেওয়া অনুমতি প্রত্যাহার করে ভবনটি বন্ধ করে দেয় যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।মুসলিম সম্প্রদায়ের কিছু সদস্য জানিয়েছেন, নামাজ শান্তিপূর্ণ ও ভক্তিপূর্ণ ছিল, কোন প্রকার রাজনৈতিক উদ্দেশ্য বা উসকানির লক্ষ্য ছিল না। এক স্থানীয় বাসিন্দা বলেন, রমজান পবিত্র মাস, তাই সকলের সম্মান বজায় রাখা জরুরি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories