Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

উদার আকাশ প্রকাশনের কাব্যগ্রন্থ ‘জুডাসের রাধা’র উদ্বোধন

আনুষ্ঠানিক উদ্বোধন হল কবি রাজন গঙ্গোপাধ্যায়-এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘জুডাসের রাধা’। কবির প্রথম কাব্যগ্রন্থ ‘তুতেনখামেনের ঘোড়ারা নীল’ প্রকাশিত হয়েছিল ২০০৩ সালে। বুধবার ৮ ডিসেম্বর ২০২১, বহরমপুরে একটি ঘরোয়া অনুষ্ঠানে কবি সমীরণ ঘোষ বইটির মোড়ক উন্মোচন করেন। বইটিতে কবির প্রেমের কবিতা স্থান পেয়েছে যার অনেকগুলোই ইতিপূর্বে কোথাও প্রকাশিত হয়নি। ৬৪ পৃষ্ঠার এই বই-এ ৪১টি ছোটো ও ৩টি দীর্ঘ-কবিতা স্থান পেয়েছে। প্রচ্ছদের ছবি এঁকেছেন কৃষ্ণজিৎ সেনগুপ্ত। পিছনের ব্লার্বে লেখা আছে– ‘যে কবির একাকিত্বে চাঁদের ছায়া এসে পড়ে, যে কবির কানে বাজে রাত্রির শিস, আর এক ফুঁয়ে দুঃখ নেভায় পৃথিবীর মেয়ে, সেই কবিই রচনা করতে পারেন ভালোবাসার এমনতর নির্জনপাঠ, তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থে।’ সুচারু এই কাব্যগ্রন্থটির প্রকাশক ‘উদার আকাশ’।

উদার আকাশ প্রকাশনের প্রকাশক ফারুক আহমেদ বলেন, “গ্রাম বাংলার সাহিত্য প্রতিভা তুলে আনতে কুড়ি বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের প্রয়াস জারি রাখতে আমরা বদ্ধপরিকর হয়েছি।”

কাব্যগ্রন্থ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত, কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়, কবি সমরেন্দ্র রায়, কবি দ্বীপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, দিপালী গঙ্গোপাধ্যায় ও সৈয়দা মুসররত নাজরিন। কবি এই কাব্যগ্রন্থটি তাঁর স্ত্রীকে উৎসর্গ করেছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories