Sunday, October 18, 2026
25 C
Kolkata

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাঁও। তাঁর দাবি, কুৎসা রটিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁকে সরানোর চেষ্টা করছেন দলেরই একাংশ। এমনকী, তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা করলে ‘হাত কেটে নেওয়ার’ হুঁশিয়ারিও দিয়েছেন ওড়িশার প্রবীণ বিজেপি নেতা।

কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভায় রদবদল ঘিরে যখন জল্পনা ক্রমশ বাড়ছে, তখনই জুয়েল ওরামের বিস্ফোরক মন্তব্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। শুক্রবার তিনি অভিযোগ করেন, দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কয়েকজন তাঁর নামে কুৎসা রটিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন এবং তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে নিজেদের জায়গা পাকা করতে চাইছেন।

ওরামের কথায়, ‘‘কিছু লোক টাকা ছড়াচ্ছে। কুৎসা রটিয়ে আমার ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। ওরা মনে করছে, আমাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ছেঁটে দেওয়া হলে ওদের জন্য সুযোগ তৈরি হবে।’’ এরপরই আরও কড়া ভাষায় তিনি বলেন, দলের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা হলে ‘হাত কেটে নেওয়ার’ ক্ষমতা তাঁর রয়েছে।

তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। ওড়িশার বিরোধী দলগুলিও বিজেপির অন্দরের সংঘাত নিয়ে সরব হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দল বিজেডির মুখপাত্র লেনিন মোহান্তি বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট যে তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে এবং তিনি যথেষ্ট বিরক্ত। তাঁর দাবি, বিজেপির অভ্যন্তরীণ সংঘাত যে চরমে পৌঁছেছে, ওরামের মন্তব্যেই তা প্রকাশ্যে এসেছে।

‘হাত কেটে নেওয়া’র হুঁশিয়ারি নিয়েও প্রশ্ন তুলেছে বিজেডি। মোহান্তির প্রশ্ন, একজন কেন্দ্রীয় মন্ত্রী এভাবে আইন-শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দিতে পারেন কি না।

অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি ভক্তচরণ দাসও ওরাঁও-র মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, ‘‘এটা গান্ধীজির দেশ। ভারতে হিংসার কোনও স্থান নেই।’’

মন্ত্রিসভায় রদবদলের জল্পনার আবহেই ওরামের এই মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এর আগে ‘ই-২০’ জ্বালানি নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই প্রবীণ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির একটি মন্তব্যকে ঘিরেও জল্পনা তৈরি হয়েছিল। একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘‘এবার নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার সময় হয়েছে।’’ এরপরই প্রশ্ন ওঠে, তবে কি মোদি মন্ত্রিসভা থেকে বাদ পড়ার আশঙ্কা করছেন গডকড়ি? যদিও বিজেপির তরফে দ্রুত সেই সম্ভাবনা খারিজ করা হয়। গডকড়িও পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। কিন্তু মন্ত্রিসভায় রদবদল নিয়ে জল্পনা থামেনি।

এই আবহেই এবার দলের অন্দরের রেষারেষি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন জুয়েল ওরাঁও। তাঁর নিশানায় মূলত অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া কয়েকজন নেতা। তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি।

ওরাঁও জানান, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) মানস মোহান্তির সঙ্গে দেখা করে তিনি গোটা বিষয়টি জানিয়েছেন। অভিযোগ জানানোর পরেই প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘‘সাহস থাকলে রাজনৈতিকভাবে লড়াই করে দেখাক। দেখতে পাবেন, ওদের কী অবস্থা হয়!’’

এদিকে, ওরামের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রকাশ পাসোয়ানকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে রাউরকেল্লা পুলিশ। সরকারি সার্কিট হাউসে অস্ত্র-সহ দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রকাশের সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন ওরাঁও। তবে একইসঙ্গে গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

প্রকাশ পাসোয়ানকে বিজেপির যুব মোর্চার কার্যকরী কমিটি থেকেও সাসপেন্ড করেছে দলের শীর্ষ নেতৃত্ব। এই ঘটনার পরই নিজের বিরুদ্ধে দলের অন্দরে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন সুন্দরগড়ের ছ’বারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাঁও। সব মিলিয়ে, মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের জল্পনার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্য বিজেপির অন্দরের টানাপোড়েনকে নতুন করে প্রকাশ্যে এনে দিয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories