Thursday, March 19, 2026
34 C
Kolkata

“রাহুল গান্ধী পথের গুণ্ডাদের মতো সংসদে আসেন। আমরা মহিলারা সেই দেখে অত্যন্ত অস্বস্তিতে পড়ে যাই”: বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত

বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরোধিতা করতে গিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন। তাঁর অভিযোগ, সংসদে রাহুলের আচরণ শালীনতার সীমা ছাড়িয়ে যায় এবং তা বিশেষ করে মহিলা সদস্যদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। কঙ্গনার দাবি, বিরোধী দলনেতার কথাবার্তা ও ব্যবহার অনেক সময় অমার্জিত এবং অসম্মানজনক মনে হয়।

এই ঘটনার সূত্রপাত হয় জ্বালানি, অর্থাৎ এলপিজি গ্যাসের সমস্যার বিরুদ্ধে কংগ্রেসের এক প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে। সেই সময় সংসদ চত্বরে বসে রাহুল গান্ধী ও তাঁর সহকর্মীদের চা-নাস্তা করতে দেখা যায়। এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। কিছু প্রাক্তন আমলাও বিষয়টিকে অনুচিত বলে উল্লেখ করেন এবং ক্ষমা চাওয়ার দাবি তোলেন।এরপরই কঙ্গনা রানাউত প্রকাশ্যে রাহুলের সমালোচনা করে বলেন, তাঁর আচরণ সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে মানানসই নয়। তিনি আরও বলেন, রাহুলের উচিত তাঁর বোনের কাছ থেকে ভদ্রতা শেখা, কারণ তাঁর মতে প্রিয়াঙ্কা গান্ধীর ব্যবহার অনেক বেশি সৌজন্যপূর্ণ।

তবে এই অভিযোগ মানতে নারাজ শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি রাহুলের পাশে দাঁড়িয়ে বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। তাঁর কথায়, রাহুল মহিলাদের সম্মান করেন এবং নারী উন্নয়ন বিষয়ে সচেতন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর বিতর্ক শুরু হয়েছে। যদিও রাহুল গান্ধী এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি।

Hot this week

জোট জল্পনায় ইতি টানলেন বিজয়, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের পথেই অটল তামিলাগা ভেত্রি কড়গম(টিভিকে)

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে,...

উচ্চশিক্ষার পরও মিলছে না চাকরি, দেশে ১.১ কোটিরও বেশি স্নাতক বেকার!

দেশে উচ্চশিক্ষা নেওয়ার পরও চাকরি পাওয়া কঠিন হয়ে উঠছে—এই...

Topics

জোট জল্পনায় ইতি টানলেন বিজয়, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের পথেই অটল তামিলাগা ভেত্রি কড়গম(টিভিকে)

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে,...

উচ্চশিক্ষার পরও মিলছে না চাকরি, দেশে ১.১ কোটিরও বেশি স্নাতক বেকার!

দেশে উচ্চশিক্ষা নেওয়ার পরও চাকরি পাওয়া কঠিন হয়ে উঠছে—এই...

উত্তরবঙ্গে প্রার্থী ঘোষণার পর বিজেপির অন্দরে ফাটল, ৪ জেলায় বিক্ষোভে সরব গেরুয়া শিবিরের একাংশ !

উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপির অন্দরে অসন্তোষ...

Related Articles

Popular Categories