Saturday, September 5, 2026
30 C
Kolkata

টিকিট না পাওয়ায় অভিমানী জঙ্গিপুরের বিধায়ক মনিরুল ইসলাম, দলের প্রতি উগরে দিলন ক্ষোভ

তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বর্তমান ৭৪ জন দলীয় বিধায়ককে মনোনয়ন দেওয়া হয়নি। এই তালিকায় রয়েছেন জঙ্গিপুরের বিধায়ক মনিরুল ইসলামও। তাঁর নাম বাদ পড়তেই দলের প্রতি অসন্তোষ প্রকাশ করেন জঙ্গিপুরের বিধায়ক।

মঙ্গলবার ফরাক্কার এমএলএ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করার জন্যই তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিধায়ক মনিরুল ইসলামের অভিযোগ, তাঁকে ইচ্ছাকৃতভাবে বলির পাঁঠা বানানো হয়েছে।

দল এবার ফরাক্কা কেন্দ্র থেকে আমিরুল ইসলামকে প্রার্থী করেছে, যিনি আগে সামশেরগঞ্জের বিধায়ক ছিলেন। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মনিরুল ইসলাম জানান, তিনি নির্বাচনে লড়াই করার কথা ভাবছেন। তবে তিনি কোন দলের হয়ে প্রার্থী হবেন, নাকি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনও স্পষ্ট করেননি। এদিকে, মনিরুল ইসলামের টিকিট না মিললেও তাঁর দাদা কাওসার আলিকে সামশেরগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। এই পরিস্থিতিতে মনিরুল ইসলামের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ কী হবে, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories