Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

কর্নাটকে মুসলিমদের ‘ বহিরাগত ‘ বলে মন্তব্যে বিজেপি নেতার!

কর্নাটকের মান্ড্যা জেলার মাদ্দুরে সম্প্রতি এক গণেশ বিসর্জন অনুষ্ঠানে ধর্মীয় উত্তেজনা চরমে পৌঁছায়। জানা গিয়েছে এই অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন বিজেপির বিধান পরিষদের সদস্য ও প্রাক্তন মন্ত্রী সি.টি. রবি। তার বিরুদ্ধে মুসলিম বিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশ মামলা দায়ের করেছে।

জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বরের এই অনুষ্ঠানে সি.টি. রবি মুসলিম সম্প্রদায়কে “বহিরাগত” বলে উল্লেখ করেন এবং তিনি আরও বলেন, “আমরা জন্মেছি এই মাটিতে, মুসলিমরা অন্য জায়গা থেকে এসেছ।”
পুলিশ জানায়, মাদ্দুরে এক মসজিদের পাশে বিসর্জনের সময় পাথর ছোড়ার ঘটনা ঘটে। পরে এই ঘটনার তদন্তে দেখা গেছে, পাথর ছোড়া হয়েছিল মসজিদের পাশের এক গলি থেকে এবং মসজিদ থেকে পাথর ছোঁড়ার অভিযোগ ভুয়ো বলে প্রমাণিত হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। এদিকে মুসলিম পতাকা পোড়ানো ও মীলাদ-উন-নবী’র পোস্টার ছেঁড়ার জন্য দায়ের করা হয়েছে এফআইআর।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories