Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

কর্নাটকে দলিত যুবককে বিয়ের করায় অন্তঃসত্ত্বা তরুণীকে পিটিয়ে খুন করলো পরিবারের সদস্যরা

কর্নাটকের হুব্বাল্লি তালুকের ইনাম বীরাপুরা গ্রামে ভিন্নজাতে বিয়েকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের হামলায় মৃত্যু হয়েছে ১৯ বছরের এক অন্তঃসত্ত্বা তরুণীর। মৃতার নাম মান্যা বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি ছয় থেকে সাত মাসের গর্ভবতী ছিলেন।

রবিবার রাতে গুরুতর জখম অবস্থায় মান্যাকে হুব্বাল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাতেই তার মৃত্যু হয় বলে জানা যায়। এই হামলায় মান্যার স্বামী বিবেকানন্দ এবং তার বাবা-মাও গুরুতর আহত হন। বিবেকানন্দকে কিমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের মে মাসে মান্যার সঙ্গে একই গ্রামের দলিত যুবক বিবেকানন্দের বিয়ে হয়। এই বিয়ের তীব্র বিরোধিতা করেছিল মান্যার পরিবার। বিয়ের পর থেকেই হুমকির মুখে পড়েন দম্পতি। সেই কারণে কিছুদিন ধরে তারা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। গত ৮ ডিসেম্বর তারা আবার ইনাম বীরাপুরা গ্রামে ফেরেন।

পুলিশের দাবি, বিয়ের পর মান্যার বাবা প্রকাশগৌড়া পাতিলকে থানায় ডেকে সতর্ক করা হয়েছিল এবং মেয়ের দাম্পত্য জীবনে হস্তক্ষেপ না করার লিখিত আশ্বাস নেওয়া হয়। তবু অভিযোগ, চলতি মাসে তিনি একাধিকবার বিবেকানন্দের বাড়িতে যান। রবিবার রাতে প্রকাশগৌড়া ও তার দুই ছেলে ইরান্নাগৌড়া এবং অরুণগৌড়া মেয়ের সঙ্গে দেখা করার অজুহাতে বিবেকানন্দের বাড়িতে ঢোকেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, লোহার রড, পাইপ ও কোদাল দিয়ে মান্যা, তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় মান্যার মাথা ও শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে। পুলিশ ইতিমধ্যে মান্যার বাবা-সহ তিন জনকে গ্রেপ্তার করেছে। আরও দু’জন অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories