Wednesday, October 21, 2026
27 C
Kolkata

প্রতিবাদের জের, পিছু হটে ওবিসি কোটায় দুজন পিএইচডি প্রার্থীর নাম সহ নতুন করে আপডেটেড তালিকা প্রকাশ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ইতিহাসে পিএইচডি করার জন্য আবেদনপত্র জমা নিয়েছিল, হয়েছিল লিখিত পরীক্ষা ও তারপর মুখোমুখী ইন্টারভিউ। তারপরেই প্রকাশ হয় পিএইচডিতে সুযোগপ্রাপ্তদের তালিকা। সেই তালিকা দেখে ক্ষোভে ফেটে পড়ে নাগরিক সমাজ। বিশেষ করে সংখ্যালঘু সমাজ।

পিএইচডির শুন্যপদ ছিল ৮ টি। তালিকায় দেখা যায় নাম আছে ৬ টি। জেনারেল বিভাগ ও এস এসটি বিভাগে নামগুলি সঠিক থাকলেও ফাকা থাকে ওবিসি বিভাগের নাম দুটি। সেখানে নামের পরিবর্তে লেখা ছিল NFS অর্থাৎ নট ফাউন্ড সুইটেবল।

এরপরেই ক্ষোভে ফেটে পড়ে নাগরিক সমাজ। সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে নিজেদের প্রতিবাদ জানায়।

বামুনদের পরিচালিত পত্রপত্রিকাগুলি এই খবর কভার না করলেও বাকি বিকল্প সংবাদ মাধ্যমগুলি বিশ্ববিদ্যালয়ের এই বঞ্চনার খবর গুরুত্ব সহকারে প্রকাশ করে।

বারংবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয় নিয়ে মতামত চাইলেও তারা কোন মতামত দেয়নি।

অবশেষে প্রতিবাদের চাপে পড়ে পিছু হটে সোমবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আবার আপডেটেড তালিকা প্রকাশ করে। সেখানে NFS এর পরিবর্তে নাম বসে দুটো।

উল্লেখ্য, এই প্রথম বঞ্চনা হচ্ছে এমন নয়, এর আগেও বহুবার পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। বার বার বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন হলেও এভাবে প্রত্যেকবারই সফল হয় না।  কিন্তু এবারের সাফল্য যে শক্তি যোগাবে সে বিষয়ে কোন সন্দেহ নেই।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমরা রাজ্যে প্রায় ৩০ শতাংশের কাছাকাছি হলেও সমস্ত দিক দিয়ে তারা পিছিয়ে। দীর্ঘ আন্দোলনের ফলে ওবিসি নামে সংরক্ষণ দিলেও সেখানে ‘এ’ ‘বি’ ভাগ করে দেওয়ায় মুসলিমরা যথেষ্ট সুযোগ পায় না। আবার কিছু ক্ষেত্রে সুযোগ পেলেও সেগুলো থেকে বঞ্চিত করে রাখা হয় বলে অভিযোগ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories