Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

বিজেপি দিল্লিতে আম আদমি পার্টির সরকার ফেলতে তৎপর অভিযোগ কেজরিওয়ালের

বিজেপি দিল্লিতে আম আদমি পার্টির সরকার ফেলতে তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বিজেপি আম আদমি পার্টির (আপ) সাত বিধায়কের প্রত্যেকজনকে ২৫ কোটি রুপির টোপ দিয়ে তাদের কেনার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার সকালে কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে হিন্দিতে লেখা একটি পোস্টে বলেন, ‘সম্প্রতি তারা (বিজেপি) দিল্লিতে আমাদের ৭ বিধায়কের সঙ্গে যোগাযোগ করে। তাঁদের জানায়, দিন কয়েকের মধ্যেই আমরা কেজরিওয়ালকে গ্রেপ্তার করব।

তারপর দলটা ভেঙে দেব। ২১ বিধায়কের সঙ্গে কথা চলছে। অন্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তারপর আমরা দিল্লির আপ সরকার ফেলে দেব। আপনারা চলে আসুন। প্রত্যেককে ২৫ কোটি করে দেব। সেই সঙ্গে নির্বাচনের টিকিট।’

কেজরিওয়ালের দাবি, ‘এর অর্থ হচ্ছে, ওরা আমাকে আবগারিকাণ্ডে গ্রেপ্তার করতে চাইছে না। ওদের উদ্দেশ্য আমাদের সরকার ফেলা। এটা তারই ষড়যন্ত্র। গত ৯ বছরে আমাদের সরকার ফেলে দেওয়ার অনেক ছকই ওরা কেটেছিল। কিন্তু সফল হয়নি। ঈশ্বর ও জনতা আমাদের সঙ্গ দিয়েছেন। সব বিধায়ক একজোট আছেন। এবারও বিজেপির চাল ব্যর্থ হবে।’

কেজরিওয়াল বলেন, দিল্লির জনগণ আপকে খুব ভালোবাসে। এ কারণে ভোটে আপকে ওরা হারাতে পারে না। আর তা পারে না বলেই মিথ্যা মদ (আবগারি) মামলায় আমাকে গ্রেপ্তার করে সরকার ফেলার চক্রান্ত করছে।’

দিল্লি বিধানসভার মোট আসন আছে ৭০টি। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ৬২টি আসন জিতে ক্ষমতায় যায় কেজরিওয়ালের দল। ওই নির্বাচনে বিজেপি ৮টি আসনে জয়লাভ করে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories