Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

করোনা আক্রান্ত হলেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল

দিল্লিতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। ভাইরাসের দাপট থেকে রেহাই পেল না স্বয়ং মুখ্যমন্ত্রীর অন্দরমহলও। করোনা আক্রান্ত হলেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি। কিন্তু সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে মুখ্যমন্ত্রী নিজেও রয়েছেন আইসোলেশনে। গত বছরের জুন মাসে বেশ কিছু উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর জ্বর এবং গলা ব্যথা ছিল। কিন্তু সেসময় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। রাজধানীতে বাড়তে থাকা ভাইরাসের সংক্রমণের মাঝে মুখ্যমন্ত্রীর বাড়িতেও এমন পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগ বাড়িয়েছে। এই মুহূর্তে দিল্লিতে কার্যকর হচ্ছে টানা ৬ দিনের লকডাউন। করোনা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই তার মোকাবিলার জন্য গতকাল ফের লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। গতকাল রাত ১০টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত রাজধানীতে বহাল থাকবে লকডাউন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৮৬ জন। ফলে করোনা সক্রিয় রোগীর সংখ্যা সেখানে হয়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৮৭ জন। জারি রয়েছে মৃত্যু মিছিলও। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মারা গেছেন ২৪০ জন করোনা রোগী।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories