Saturday, September 5, 2026
30 C
Kolkata

উন্নাও ধর্ষণকাণ্ডে জামিনের রায়তে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত

উন্নাও ধর্ষণ ও খুনকাণ্ডের মূল অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত রাখার দিল্লি হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে প্রধান বিচারপতি জানান, দিল্লি হাইকোর্টের রায়ে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত জামিন সংক্রান্ত রায় একতরফাভাবে স্থগিত করা হয় না। তবে অন্যান্য মামলাগুলির ফলে যেহেতু এখনো পর্যন্ত আসামি জেল খাটছে তাই আদালত রায়টিকে পুনর্বিবেচনা করে দেখতে পারে। প্রধান বিচারপতি পসকো আইনে পাবলিক সার্ভেন্ট-এর সংজ্ঞা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আইনের ৬ নম্বর ধারায় পুলিশ কনস্টেবলকে পাবলিক সার্ভেন্ট বলা হলেও একজন বিধায়ককে কেন রাখা হয়নি, তা স্পষ্ট নয়। পাশাপাশি বিচারব্যবস্থার বিরুদ্ধে সমাজমাধ্যমে চলা মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। তারা জানান, বিচারব্যবস্থা মিডিয়া ট্রায়াল চায় না। প্রয়োজনে নির্যাতিতা নিজেই সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন এবং আদালত আইনি সহায়তা দেবে। এই মামলায় সিবিআই দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories