Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদার খালতিপুর রেল স্টেশনের অবহেলায় ক্ষোভ, উন্নয়নের দাবিতে সরব স্থানীয়রা!

মালদা জেলার গুরুত্বপূর্ণ এলাকা কালিয়াচকের কাছেই অবস্থিত খালতিপুর রেল স্টেশন। কিন্তু আজও স্টেশনটি রেলের নজর থেকে অবহেলিত। ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত কালিয়াচক ও আশপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। তবুও এখানে হাতে গোনা কয়েকটি প্যাসেঞ্জার ও ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনই থামে। ফলে দূরপাল্লার ট্রেনে চড়তে সাধারণ মানুষকে মালদা টাউন বা নিউ ফরাক্কা জংশনে যেতে হয় বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০০৯ থেকে ২০১০ সালে ইউপিএ সরকারের সময় খালতিপুর স্টেশনকে ‘আদর্শ স্টেশন প্রকল্প’-এর আওতায় কিছুটা উন্নয়ন করা হলেও, বর্তমান কেন্দ্রীয় সরকারের ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর তালিকায় জায়গা পায়নি এই স্টেশনটি। ফলে নিরাপত্তা, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে মালদার কালিয়াচকের এই খালতিপুর স্টেশন। কালিয়াচকের তিনটি ব্লকের স্থানীয়দের দাবি, খালতিপুর স্টেশনে গৌড় এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসসহ কলকাতা, দিল্লি ও দক্ষিণ ভারতগামী ট্রেনগুলির স্টপেজ দেওয়া হোক। এতে এলাকার হাজারো মানুষ উপকৃত হবেন বলে তারা জানায়।

স্থানীয় সাংসদ ইশা খান চৌধুরী জানিয়েছেন, খালতিপুর স্টেশনের উন্নয়ন এবং দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে তিনি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, কালিয়াচক-অমৃতী সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের প্রস্তাবও দিয়েছেন। অন্যদিকে, বাসিন্দারা রেলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, নির্দিষ্ট টিকিট বিক্রি ছাড়াও যাত্রী সংখ্যা বেশি হলেও নতুন ট্রেন বা পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। তাদের দাবি, খালতিপুর স্টেশনের সার্বিক উন্নয়ন ঘটিয়ে একাধিক ট্রেনের স্টপেজ দিলে কালিয়াচক ও আশপাশের মানুষের যাতায়াত অনেক সহজ হবে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories