Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

খড়দহ, উত্তর ২৪ পরগনা : হোলির রঙখেলার রক্তে ভাসলো।

খড়দহ এলাকায় টিএমসিপি নেতা অমর চৌধুরী (বয়স ৩২)কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। জানা গিয়েছে, দোলের দিন দুপুরে জয়শ্রী কেমিক্যালস কারখানার সামনে দুই পক্ষের মধ্যে হঠাৎ উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। তর্ক চরমে পৌঁছালে একদল যুবক অমরকে ধারালো অস্ত্র দিয়ে ঘায়েল করে। ঘটনাস্থলেই গুরুতর জখম অবস্থায় তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে ব্যর্থ হন।

স্থানীয় সূত্রে খবর, অমর চৌধুরী খড়দহের তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গত কয়েক মাস ধরে এলাকার একটি গোষ্ঠীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এই বিবাদের জেরেই পরিকল্পিতভাবে হোলির আবহে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।উল্লেখ্য, গত সপ্তাহে বেলঘরিয়ায় সংঘটিত গুলিচালনার ঘটনার পরেই খড়দায় এই রক্তক্ষয়ী ঘটনা এলাকায় উত্তেজনা বাড়িয়েছে। পুলিশি তদন্ত চললেও এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার দাবি করা হয়েছে। স্থানীয় প্রশাসন শান্তি বজায় রাখতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories