Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

(শামীম সরকার )কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক বখাটে কিশোরের বিরুদ্ধে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (২৩ মে) রাতে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৬ বছর বয়সী ওই কিশোরকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় মামলা হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে সোমবার (২৪ মে) রাতে পাকুন্দিয়া থানায় মামলাটি করেন।

অভিযুক্ত কিশোর পাশের বাড়ির ছেলে। সম্পর্কে সে ভিকটিমের চাচা। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এজাহারে উল্লেখ করা হয়েছে, শিশুটি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাচ্ছিল। মা ঘরের বাইরে বসে সাংসারিক কাজে ব্যস্ত ছিল। ঘরে ঘুমন্ত শিশুটি একা ছিল।

এ সুযোগে রাত ৮টার দিকে কিশোরটি ওই ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির ডাক-চিৎকারে তাঁর মা এগিয়ে গেলে সে দৌড়ে পালিয়ে যায়।

এসময় শিশুটি রক্তাক্ত অবস্থায় বিছানায় কাতরাচ্ছিল। পরে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভিকটিমের মা বলেন, মেয়েটির বাবা কয়েক বছর ধরে কুয়েত থাকেন। দুই মেয়েকে নিয়ে আমি বাড়িতে থাকি। ঘটনার সময় আমি ঘরের বাইরে বসে কাজ করছিলাম। মেয়েটি ঘরে একা ঘুমিয়েছিল।

এ সুযোগে ওই ছেলে ঘরে ঢুকে আমার অবুঝ মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেছে। মেয়েটি এখন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে।

তিনি আরও বলেন, ‘…(অভিযুক্ত কিশোর) দুশ্চরিত্র ও খারাপ প্রকৃতির ছেলে হিসেবে এলাকায় পরিচিত। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ‘ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories