Sunday, March 8, 2026
24.5 C
Kolkata

কিট দুর্নীতির ফাঁস, ২৫০ টাকার করোনা কিট ৬০০ টাকাতে বিক্রি, দিল্লি কোর্টে মামলা

নিউজ ডেস্ক : করোনা কিট দুর্নীতি। করোনাভাইরাসের পরীক্ষার জন্য এক একটি কিটের দাম ৪০০ টাকা নির্দিষ্ট করে দিল দিল্লি হাইকোর্ট। সোমবারই বিশেষ ভাবে উল্লেখযোগ্য এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। বর্তমান পরিস্থিতিতে এক একটি কিটের দাম ৬০০ টাকা করে নেওয়া অনুচিত বলে মন্তব্য করেছে আদালত। দিল্লি হাইকোর্ট জানায়, ‘বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত লাভের থেকে জনস্বার্থ দেখা অনেক বেশি প্রয়োজনীয়। সেই কারণে অতিরিক্ত মুনাফা করার প্রবণতা এই সময় ছাড়তেই হবে। করোনা পরীক্ষার জন্য এক একটি কিটের দাম যেন জিএসটি নিয়ে ৪০০ টাকা না ছাড়ায়।’

দিল্লি হাইকোর্টের হিসেবে করোনা পরীক্ষার জন্য এক একটি কিটের ল্যান্ডেড কস্ট প্রাইস ২৪৫ টাকা। তার ওপরে ১৫৫ টাকা লাভ থাকলে ৬১ শতাংশ লাভ হয়। সেই কারণে ৪০০ টাকায় কিট বিক্রি করা লাভজনক বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। তার বেশি দাম নেওয়া অনুচিত বলে মন্তব্য করেছে হাইকোর্ট।

সোমবার এক টুইটে কংগ্রেস নেতা বলেন, “যখন গোটা দেশ মহামারির বিরুদ্ধে লড়ছে, তখনও গোটা এই লোকগুলো মুনাফা কামাতে ভুল করে না। এই দুর্নীতিগ্রস্ত মানসিকতার জন্য আমরা লজ্জিত। এদের দেখলে ঘৃণা হয়। আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এই মুনাফাখোরদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হোক। দেশ কোনওদিন এদের ক্ষমা করবে না।” তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও সরব হয়েছেন এই ইস্যুতে। তাঁর আবার সরাসরি অভিযোগ মোদি-শাহের দিকে। তৃণমূল সাংসদ বলছেন, “গুজরাটি ব্যবসার বুদ্ধিতেই ২৪৫ টাকার কিট ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তারপর রাজ্যগুলিকে দোষ দেওয়া হচ্ছে পরীক্ষা না করানোর জন্য। মোদি-শাহের বুদ্ধি প্রশংসার দাবি রাখে।”

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories