Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

হোম আইসোলেশন নিয়ে নয়া নির্দেশিকা মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের

এনবিটিভি ডেস্কঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। করোনা রুখতে বেসামাল প্রশাসন। তবুও সংক্রমন আটকান দুরস্থ হয়ে উঠছে। এবার রোগীদের কোয়ারেন্টাইন করা নিয়ে নতুন বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে তিনি জানান, সরকারেরও একটা সীমাবদ্ধতা আছে। লক্ষ লক্ষ মানুষকে তো আর সরকারি কোয়ারেন্টাইনে রাখা সম্ভব নয়। ফলে করোনা সংক্রমন দেখা দিলে বাড়িতে থেকে কেউ চিকিৎসা করতে চাইলে করতে পারে। এর পর থেকেই বিরোধীরা নানান মন্তব্যে বিঁধতে শুরু করেন মুখ্যমন্ত্রীকে।

তবে স্বাস্থ্য দপ্তর থেকে নোটিশ জারি করা হয়, যে কোনও করোনা সংক্রমিত রোগীর সংস্পর্শে কেউ আসলে, তাঁর বাড়িতে সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার মতো জায়গা থাকলে সে বাড়িতে থেকেই প্রয়োজনীয় সতর্কতা নিয়ে থাকতে পারেন। এবং তাঁকে সমস্ত নির্দেশিকা দিয়ে দেবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এ প্রসঙ্গে আরও জানান হয়, যে তাঁর শারীরিক অবস্থার উপর সম্পূর্ণ নজর থাকবে স্বাস্থ্য কর্মীদের।

মুখ্যমন্ত্রী আরও জানান যে, জায়গা না থাকার ফলে যাদের একটা ঘরে ১০ জনকে থাকতে হয় কেবল তাদের জন্যই সরকার ব্যবস্থা করবে। সবার জন্য করা সম্ভব নয়। বাকিদের থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে, ফলে তাঁরা নিজের মতন করেও থাকতে পারবে। সে ব্যাপারে তাঁদের সরকার গাইডলাইন বেঁধে দেবেন। এ ব্যাপারে নতুন করে মন্ত্রীদল সংগঠন করছেন মমতা। রাজ্যে করোনা সংক্রমন যত বাড়ছে পরিস্থিতিও ততই কঠিন হচ্ছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories