Friday, July 24, 2026
30.4 C
Kolkata

ডিম আগে না মুরগি আগে? জানুন যথার্থ উত্তর

এনবিটিভি ডেস্ক: সভ্যতার সেই আদি পর্ব থেকেই এই প্রশ্নটা ছিল বিজ্ঞানী থেকে আম জনতার কাছে একটা কঠিন ধাঁধা। এর উত্তর ছিল আজও অজানা।

কিন্তু সম্প্রতি আমেরিকার একদল বিজ্ঞানীর দাবি, অবশেষে মিলেছে কঠিন এই প্রশ্নের উত্তর, মুরগি আগে না ডিম আগে? বিজ্ঞানীদের মতে এটা একটা বৃত্তের মতো। যার কোনও শেষ নেই। যুগ যুগ ধরে সমাজতত্ত্ববিদ থেকে শুরু করে প্রাণী বিজ্ঞানী মহল এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে চলেছেন। কিন্তু উত্তরটা অজানাই ছিল।

অবশেষে এক মার্কিন গবেষণায় উত্তর মিলেছে বলেই দাবি গবেষকদের। এনপিআর নামে এক মার্কিন ওয়েবসাইটের দাবি, বহু দিন ধরে গবেষণা চালানোর পর মিলেছে এই ধাঁধার উত্তর।

ওই ওয়েবসাইট জানিয়েছে, কয়েকশো বছর আগে পৃথিবীতে মুরগির মতোই দেখতে এক জাতীয় প্রাণী ছিল। যার সঙ্গে আজকের মুরগির জিনগত মিল অনেক। তবে সেটি মুরগি ছিল না।

বিজ্ঞানীদের দাবি, সেটি প্রোটো-চিকেন প্রজাতির প্রাণী ছিল। ওই প্রজাতির পাখিই যে ডিম পাড়ে তাতে তাঁর পুরুষসঙ্গী কিছু নতুন বৈশষ্ট্য যোগ করেছিল। পরবর্তী সময় তাতে আরও কিছু বিবর্তন হয়। তাতেই জন্ম হয় আজকের প্রজাতির মুরগির।

ফলে বলা যেতেই পারে, সেটিই ছিল আদি মুরগির ডিম। আর ওই ডিম ফুটে যে বাচ্চার জন্ম হয়েছিল সেটিই ছিল আজকের মুরগির আদিপুরুষ। পরবর্তীতে কয়েক হাজার বছর ধরে বিবর্তনের ফলে আজকের মুরগির চেহারা এসেছে। ফলে সেদিনের মুরগির সঙ্গে বর্তমানের মুরগির পার্থক্য অনেক।

তবে এটা বলাই যায়, যেহেতু ওই ডিম ফুটেই বর্তমান প্রজাতির মুরগির জন্ম হয়েছিল, সেহেতু মুরগির আগে ডিমই এসেছিল।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories