Tuesday, October 20, 2026
28 C
Kolkata

“সুযোগ পেলে ব্রিটেনের রাজার কাছে আবেদন করব কোহিনুর ভারতে ফিরিয়ে দিতে”: নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি

বিশ্বের অন্যতম বিখ্যাত হিরে কোহিনুরকে ঘিরে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বহুদিন ধরেই এই মূল্যবান রত্নটি ব্রিটিশ রাজপরিবারের কাছে রয়েছে, আর তা নিয়ে ভারতের পক্ষ থেকে বারবার দাবি উঠেছে। এবার সেই প্রসঙ্গেই মন্তব্য করলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি।

সম্প্রতি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আমেরিকা সফরে গেলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন মামদানি। বৈঠকের আগে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সুযোগ পেলে তিনি রাজাকে অনুরোধ করবেন এই ঐতিহাসিক হিরেটি ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য। যদিও তাঁদের আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে কি না, তা স্পষ্ট নয়।

ভারত সরকারের পক্ষ থেকেও অতীতে বলা হয়েছে, কোহিনুর শুধু একটি হিরে নয়, এটি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই এটি ফেরত পাওয়ার দাবি বহুবার সামনে এসেছে। তবে ব্রিটিশ রাজপরিবার এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮৪৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে এই হিরে নিয়ে যায়। পরে তা রানি ভিক্টোরিয়ার অলঙ্কারের অংশ হয়। এরপর ১৯৩৭ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের সময় রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটেও বসানো হয় কোহিনুর। এই কারণেই হিরেটিকে ঘিরে বিতর্ক আজও থামেনি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories