Saturday, September 5, 2026
30 C
Kolkata

কলকাতায় গোমাংস পরিবেশন বিতর্কের মাঝেই তৃণমূল সাংসদের এক বছর আগের মন্তব্য ফের ভাইরাল

কলকাতায় গোমাংস পরিবেশন ঘিরে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই নেটদুনিয়ায় ফের ঘুরছে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার এক বছর আগের একটি মন্তব্য। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও ও বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

গত বছর এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা দেশজুড়ে আমিষ খাদ্য নিষিদ্ধ করার প্রসঙ্গ তুলে বলেছিলেন, শুধু গোমাংস নয়, সব ধরনের আমিষ খাবার নিয়েই দেশে একরকম আইন কার্যকর করা কঠিন। তিনি সেই প্রসঙ্গে উত্তর-পূর্ব ভারত ও উত্তর ভারতের খাদ্যাভ্যাসের পার্থক্যের কথাও উল্লেখ করেন। একইসঙ্গে উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর হওয়ার উদ্যোগকে ‘প্রশংসনীয়’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।

বর্তমানে কলকাতায় কয়েকটি রেস্তরাঁয় গোমাংস পরিবেশন নিয়ে বিতর্ক এবং রাজনৈতিক চাপানউতোরের আবহে সেই পুরনো মন্তব্য ফের সামনে আসায় অস্বস্তিতে তৃণমূল। বিজেপি শিবির ইতিমধ্যেই বিষয়টি তুলে ধরে তৃণমূলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, এটি পুরনো প্রসঙ্গ, বর্তমান ঘটনার সঙ্গে এর সরাসরি কোনও সম্পর্ক নেই।

তবে নেটমাধ্যমে ভাইরাল মন্তব্য ঘিরে বিতর্ক যে আপাতত থামছে না, তা বলাই বাহুল্য।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories